নারায়ণগঞ্জ ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

রূপগঞ্জে র‌্যাব-১১ বিশেষ অভিযানে  চোরাই তেলসহ গ্রেপ্তার ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি :  রূপগঞ্জ থানার তারাব পৌরসভার টাটকী এলাকায় নিউ ঢাকা ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ৮ এপ্রিল সকাল সাড়ে ৮ টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ড্রামভর্তি ১,২৬০ ( এক হাজার দুই শত ষাট) লিটার চোরাই ডিজেল উদ্ধার করেছে র‌্যাব-১১ (সিপিএসসি, নারায়ণগঞ্জ) ।

এসময় চোরাই তেল কেনাবেচা চক্রের ২ জন সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুল ইমাম ভূঁইয়া (৩৩) , মোঃ মনির হোসেন (২২)। চোরাই কাজে ব্যবহৃত ১টি নীল-হলুদ রংয়ের ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (সিপিএসসি, আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চোরাই তেল কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছে। এই চোরাই সিন্ডিকেট রাস্তার পাশে পার্কিং করা গাড়ী হতে অভিনব কৌশলে তেল চুরি করে। তাছাড়া কিছু অসাধু ড্রাইভার ও হেলপার নাম মাত্র মূল্যে তেলভর্তি লরী থেকে তেল চুরি করে এই সিন্ডিকেটের কাছে বিক্রি করে।

চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই সকল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

রূপগঞ্জে র‌্যাব-১১ বিশেষ অভিযানে  চোরাই তেলসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০১:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১