সংবাদ শিরোনাম ::
বাবার জন্য ভালোবাসা ও দোয়া: সাংবাদিক রফিকুল ইসলাম রানার পিতার বিংশতম মৃত্যুবার্ষিকী আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত Vibra con los casinos que marcan tendencia en entretenimiento আড়াইহাজার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি নজরুল ইসলাম আজাদের মতবিনিময় বিএনপি নেতা মামুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মাদকের আখড়ায় পরিণত সিদ্ধিরগঞ্জের বাঘমারা সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী আজ সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা, মারধর : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আড়াইহাজা‌রে দলীয় পরিচয়ে অন্যায় করলে ছাড় নয়: রাকিবুল ইসলাম রাকিব পদ্মা অয়েল পিএলসি এর মহাব্যবস্থাপক আসিফ মালিক’কে বিদায় সংবর্ধনা

রূপগঞ্জে ট্রাকে তল্লাশী করে ২ মাদক ব্যবসায়ী সহ ১ কেজি ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :  নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন আমলাব (কাঞ্চন রোড) সাকিনস্থ মেসার্স মুন্সি ফিলিং স্টেশন এর ভিতর মেসার্স মুন্সি ষ্টোরের সামনে রাজশাহী থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রাক তল্লাশী করে ০১ কেজি ৭৫ গ্রাম হেরোইন সহ ২ জন মাদক পাচারকারী কে গ্রেফতার র‌্যাব-১১।

৯ মার্চ গোপনসূত্রের ভিত্তিতে ভোর ৪ টায় র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোঃ কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম সিপিএসসি’র মাদক বিরোধী অভিযানে এবং মাদক পাচার কালে একটি ট্রাক তল্লাশী করে তাদের কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো মোঃ জিয়ারুল (৩৬) ও মোঃ জনি আহম্মেদ (২০)। উক্ত অভিযানে হেরোইন পরিবহনের দায়ে ০১টি ট্রাক ও ১৩ টন বস্তায় ভর্তি মেলামাইন পারী জব্দ করা হয়।

তাদের কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মো. জিয়ারুল রাজশাহী জেলার গোদাবাড়ী থানাধীন পূর্ব মেডিকেল পাড়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে এবং অপর আসামী মো. জনি আহম্মেদ রাজশাহী জেলার গোদাবাড়ী থানাধীন যোদগোশাইদাস এলাকার মো. তরিকুল ইসলামের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে পণ্য পরিবহনের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন পাচারের কাজ করতো।

উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক এক কোটি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পণ্য পরিবহনের ছদ্মবেশে রাজশাহী হতে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় নিষিদ্ধ হেরোইন নিয়ে এসে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মূলত ট্রাক চালানো তাদের একটি ছদ্মবেশ মাত্র। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাবার জন্য ভালোবাসা ও দোয়া: সাংবাদিক রফিকুল ইসলাম রানার পিতার বিংশতম মৃত্যুবার্ষিকী

রূপগঞ্জে ট্রাকে তল্লাশী করে ২ মাদক ব্যবসায়ী সহ ১ কেজি ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার

আপডেট সময় : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১