সংবাদ শিরোনাম ::
Vibra con los casinos que marcan tendencia en entretenimiento আড়াইহাজার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি নজরুল ইসলাম আজাদের মতবিনিময় বিএনপি নেতা মামুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মাদকের আখড়ায় পরিণত সিদ্ধিরগঞ্জের বাঘমারা সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী আজ সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা, মারধর : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আড়াইহাজা‌রে দলীয় পরিচয়ে অন্যায় করলে ছাড় নয়: রাকিবুল ইসলাম রাকিব পদ্মা অয়েল পিএলসি এর মহাব্যবস্থাপক আসিফ মালিক’কে বিদায় সংবর্ধনা বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ আড়াইহাজারে জামায়াতের নেতাকর্মীরা ইর্ষান্বিত হয়েই আজাদের বিরু’দ্ধে অপপ্রচার চালাচ্ছে : উপজেলা বিএনপি

কাভার্ড-ভ্যান চাপায় দুই ভায়রা নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ২৬২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর বাজার এলাকায় প্রিমিয়াম সিমেন্ট কারখানার কাভার্ড-ভ্যান চাপায় দুই ভায়রা ভাই নিহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা দুউটি কাভার্ড-ভ্যান ভাংচুর ও আগুন জ্বালিয়ে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহতরা হলেন-গোগনগর মশিনাবন এলাকার ভাসানী সরদারের ছেলে ইজিবাইক চালক জামাল হোসেন(৪০) ও ঢাকা কামরাঙ্গিচর এলাকার আবুল হোসেনের ছেলে মাসুদ(৩৫)।
জানা গেছে, জীবিকার তাকিদে মাসুদ এক সপ্তাহ আগে তার ভায়রা ভাই জামালের কাছে আসে ইজিবাইক চালানো শিখতে। সেই লক্ষ্যে তারা সকালে গাড়ি নিয়ে বের হয়। এসময় দ্রুত গতির একটি কাভার্ড-ভ্যান ইজিবাইককে চাপা দিলে জামাল ঘটনাস্থলে আর মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার(ক-সার্কেল) মো.মেহেদী ইমরান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করে উত্তেজিত জনতাকে শান্ত করে সড়কে যানচলাচল স্বাভাবিক করেন। পরে তিনি নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে কথা বলেন।
সদর থানার ওসি মো. আজাদুজ্জামান বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ মর্গে পাঠানো হয়েছে। পালাতক কাভার্ড-ভ্যান চালক ও হেলপারকে আটক করার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Vibra con los casinos que marcan tendencia en entretenimiento

কাভার্ড-ভ্যান চাপায় দুই ভায়রা নিহত

আপডেট সময় : ১১:৩৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯