নারায়ণগঞ্জ ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক, খুব শীঘ্রই উদ্বোধন : সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আড়াইহাজারে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
  • ৩৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : আড়াইহাজারে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বাচ্চু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ২২ মে মঙ্গলবার ভোর পৌনে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের দেয়াবৈ পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় র‌্যাব’র কনস্টেবল আক্কাস আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, নিশান কোম্পানীর একটি জিপ গাড়ী ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। নিহত বাচ্চু ঢাকার উত্তরখান থানাধীন দনিখান এলাকার আশরাফ আলীর ছেলে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

র‌্যাব জানান, র‌্যাব-১’র এসআই নির্মলের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার ভোরে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় । এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছুঁড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। দ্বিপীয় গুলিতে মাদক ব্যবসায়ী বাচ্চু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

আড়াইহাজারে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ১১:৪৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮