নারায়ণগঞ্জ ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন ভুঁইগড় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার

চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় যানজট নিরসনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে সরেজমিনে মাঠে নামলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

বুধবার সকালে তিনি চাষাঢ়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট হেঁটে হেঁটে পরিদর্শন করেন এবং যানজটের কারণ চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। পরিদর্শনকালে উল্টো পথে চলাচলকারী যানবাহনকে ঘুরিয়ে দিয়ে এবং সড়কে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরিয়ে দিয়ে তিনি নিজেই ট্রাফিক নিয়ন্ত্রণে নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, যানজট আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা চেষ্টা করছি পুরোপুরি যানজট নিরসনের। যানজট নিরসনেনারায়ণগঞ্জ জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ নারায়ণগঞ্জের ব্যবসায়িক সংগঠনগুলো ব্যাপক সহযোগিতা করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, শুধু পুলিশের একার পক্ষে পুরোপুরি যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়। চালক, যাত্রী ও পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। উল্টো পথে চলা, যত্রতত্র গাড়ি পার্কিং ও ফুটপাত দখল বন্ধ হলেই চাষাঢ়াসহ পুরো শহরের যানজট অনেকাংশে কমে যাবে।

এসপি জানান, চাষাঢ়া, ২ নম্বর গেইট, খানপুর ও চাষাঢ়া-সাইনবোর্ড সড়কে পিক আওয়ারে অতিরিক্ত ট্রাফিক পুলিশ ও ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সরেজমিনে পুলিশ সুপারের উপস্থিতিতে যানজট দ্রুত কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা। তারা আশা প্রকাশ করেন, এই তদারকি নিয়মিত অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ শহর যানজটমুক্ত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান

আপডেট সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬