ষ্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার কাঁচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মামুন সরকার।
বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া শ্যাম্পু, সাবান, লিপস্টিক, স্কিন লোশন, স্কিন ক্রিম ও স্কিন পাউডারসহ বিভিন্ন প্রসাধনী বিক্রি ও বিতরণের দায়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। এছারাও প্রায় ১৫,০০০ টাকার প্রসাধনী জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নারায়ণগঞ্জ
কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াসির আরাফাত।
এ সময় কাঁচপুর হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে নকল ও ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
প্রতিনিধির নাম 


















