নারায়ণগঞ্জ ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন ভুঁইগড় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু নারায়ণগঞ্জ সদরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের প্রস্তুতি, বাছাইয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত, মাদকমুক্ত জেলা গড়তে সমন্বিত উদ্যোগ নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা, ১৫ প্রতিষ্ঠানে প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার শিল্প কারখানার নির্গত বর্জ্য ও দূষিত রঙিন পানি শীতলক্ষ্যায় সরাসরি ফেলার প্রতিবাদে এবং আশপাশের পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে।

১১অক্টোবর রবিবার তারাবো পৌরসভার নোয়াপাড়া, হাটিপাড়া, সুলতানবাগ, তারাবো, বিশ্বরোড এলাকাবাসী ঢাকা-তারাবো সড়কের শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর পূর্ব পাশে এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক তারাবো এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তারাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক প্রধান।

সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মুজিবর রহমান ভুঁইয়া, তারাবো পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ মুন্সী, তারাবো পৌরসভার সাবেক কমিশনার আবু তাহের, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ইসমাইল হোসেন, বিএনপি নেতা ইয়ার হোসেন ভুঁইয়া, সুরুজ প্রধান ও নুরুল আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তারাবো পৌরসভার সুলতানবাগ এলাকায় স্থাপিত টিকে গ্রুপের সবনম ভেজিটেবল ওয়েল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডসহ আশপাশের কারখানাগুলো দীর্ঘদিন ধরে তাদের নির্গত বর্জ্য ও দূষিত গরম রঙিন পানি লোকালয়সহ সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলছে। জনবসতিসহ আশপাশের খোলা জায়গায় প্রতিনিয়ত বর্জ্য ফেলে জলাবদ্ধতার সৃষ্টি করছে। অবৈধভাবে দখলে নেওয়া শীতলক্ষ্যা নদীর তীর, রাস্তা ও সরকারি জমি ছেড়ে দিতে হবে। তাদের যানবাহনের নির্গত কালো ধোঁয়া ও গাড়ির হর্ণের উচ্চ শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ায় ভিগ্ন ঘটছে। জনবসতি এলাকার উপর দিয়ে অধিক মাত্রায় ঝুঁকিপূর্ণ ৩৩কেভি হাই-ভোল্টেজ বিদ্যুতের লাইন স্থাপন করার পাঁয়তারা করা হচ্ছে।

হাই-ভোল্টেজের বিদ্যুতের লাইন আধুনিক প্রযুক্তিতে মাটির নিচ দিয়ে নিতে হবে। অবিলম্বে এলাকাবাসীর এসকল দাবি মেনে নিতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারাবো বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬