নারায়ণগঞ্জ ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন ভুঁইগড় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু নারায়ণগঞ্জ সদরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের প্রস্তুতি, বাছাইয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত, মাদকমুক্ত জেলা গড়তে সমন্বিত উদ্যোগ নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা, ১৫ প্রতিষ্ঠানে প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২নম্বর সেক্টরের ১০৭নম্বর সড়কের নির্মাণাধীন ভবনের গৃহকর্মী রাবেয়া খাতুনের (৪০) হত্যা মামলার প্রধান আসামী সারোয়ার জাহান সাগরকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

১১অক্টোবর রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নাচোল গ্রামের আব্দুর রহিমের ছেলে। গৃহকর্মী রাবেয়া খাতুনের বাড়ি ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চররমেশ এলাকায়। তিনি রূপগঞ্জের নাওড়া গ্রামে দীর্ঘদিন ধরে স্বপরিবারে ভাড়ায় বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, গত ৪অক্টোবর গৃহকর্মী রাবেয়া খাতুন কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। পরে তার মুখ বেঁধে ধর্ষণ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে। গত ৫অক্টোবর পুলিশ জলসিঁড়ি আবাসনের ১২নম্বর সেক্টরের ১০৭নম্বর রোডের ঝোপের ভিতর থেকে রাবেয়া খাতুনের লাশ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় রাবেয়া খাতুনের ছেলে শাহীন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন এবং হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গৃহকর্মী রাবেয়া খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬