নারায়ণগঞ্জ ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা : এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম পাঁচ বছরে সুপার শপ থেকে বহুমুখী ব্যবসা, প্রবাসে সফল উদ্যোক্তা কবির মজুমদার ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও গ্রাম বাসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার ২০২৬- ২৭ অর্থ বছরে ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তারেক রহমান প্রধানমন্ত্রী বিধায় বড় বাজেট ঘোষণা করতে সাহস পেয়েছি রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও গ্রাম বাসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের (কায়েমপুর) ৭নংওয়ার্ডের বিএনপি ও গ্রাম বাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১জুলাই) বিকালে চার টায় ফতুল্লার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোপটা এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে সমাজের মুসল্লি, যুবক, প্রবীণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি কায়েমপুর গ্রামের প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় গোপটা এলাকায় এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিকভাবে এসব অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি সহ সভাপতি আনোয়ার হোসেন আনু, সমাজের বিশিষ্ট ব্যক্তি আওলাদ , খোকন, রবিন, শান্ত, সাব্বির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক ও জুয়া শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ ধরনের সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।

৭নংওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. আনোয়ার আনু বলেন, “মাদকের কারণে এলাকার অনেক তরুণ বিপথে চলে যাচ্ছে। যুব সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। মাদকের থাবা থেকে দেশকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।” লক্ষ্য একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা।”

তিনি আরো বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা সামাজিক যুদ্ধ ঘোষণা করছি। আমাদের গ্রাম থেকেই এই আন্দোলনের সূচনা। প্রয়োজনে প্রতিটি মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে এবং এই যুদ্ধ এলাকায় অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, ভবিষ্যতেও কায়েমপুরবাসী মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি, গণসচেতনতা সভা এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। তাদের প্রত্যাশা, জনগণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকাকে সম্পূর্ণ মাদক ও জুয়ামুক্ত করা সম্ভব হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা : এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম

ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও গ্রাম বাসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৭:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬