নারায়ণগঞ্জ ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : দায়িত্ব গ্রহণের পর থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাদক, ভূমিদস্যুতা ও ভেজালবিরোধী অভিযানের পাশাপাশি বৃক্ষরোপণ অভিযান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাল খনম ও খাল উদ্ধার কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তিনি। এর মাধ্যমে মাদক কারবারি ও মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার কমতে শুরু করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যাচ্ছি। জলাবদ্ধতা নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন ভাঙ্গাচুড়া, চলাচলের অনুপযোগী রাস্তা সংস্থার করে হচ্ছে। তরুণ সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। মাদক কারবারি ও সেবীদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রমও চলছে।

তিনি আরও জানান, ভেজাল পণ্যের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে উপজেলাব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, খাল খনন ও অবৈধ দখলমুক্ত করে খাল উদ্ধারের কাজ চলমান রয়েছে।

সদর উপজেলার বাসিন্দা সাহালম বলেন, আগে এলাকায় মাদকের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছিল। সাম্প্রতিক অভিযানের ফলে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া ও নুর আলম বলপন, ইউএনও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তা করে যাচ্ছেন।

সেবা নিতে আসা কয়েকজন জানান, উপজেলা পরিষদে সেবা গ্রহণে আগের তুলনায় স্বচ্ছতা বেড়েছে এবং দালালচক্রের প্রভাব কমেছে।

এ বিষয়ে এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন কোনো ছাড় দেবে না। মাদক, ভূমিদস্যুতা ও ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

আপডেট সময় : ০৬:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬