নারায়ণগঞ্জ ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৪ নং ওয়ার্ড আউল্লা বন এলাকা ও ভূমিপল্লী আবাসিক এলাকায় এক নাটকীয় অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ নাটকীয় অভিযানে সিদ্ধিরগঞ্জে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ ই এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জে এ অভিযান করা হয়। নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার আসাদুজ্জামান আজাদের নেতৃত্বে এই অভিযান করা হয়।

সকাল ১২ টায় আউল্লাবন এলাকায় মাত্র দেড় ঘন্টা অভিযান করে গোপনে ভূমিপল্লী এলাকায় গিয়ে কোন রকম দ্বায় সাড়া অভিযান করে চলে যায় তিতাস কর্তৃপক্ষ। বকেয়া ও অবৈধ সংযোগ মিলে ৫০ টির মত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভূমিপল্লী এলাকার বাসিন্দারা জানায়, অতিরিক্ত চুলা ব্যবহার করার জন্য প্রতিমাসে নারায়ণগঞ্জ তিতাস কর্মকর্তাদের কথা বলে টাকা নেওয়া হচ্ছে। যেসব ভবন মালিকরা তিতাস কে মাসোয়ারা দিচ্ছে সেইসব ভবনে অভিযান হচ্ছে না। আর যারা মাসোয়ারা দিচ্ছে না তাদের বাড়িতেই অভিযান পরিচালনা করছে তিতাস কর্তৃপক্ষ। তারা আরো বলেন, তিতাসের নাটকীয় অভিযানে আমরা এলাকাবাসী ক্ষুব্দ। নারায়ণগঞ্জের তিতাস গ্যাসের ডিজিএম মনজুরুল আজিম মোহনের উপস্থিতিতে এক বাড়ির মালিক তাকে বলেন তিতাসের কথা বলে ছয় মাস অন্তর অন্তর আমরা টাকা প্রদান করছি। তখন ডিজিএম মঞ্জুরুল আজিম মোহন ওই বাড়ির মালিকের কাছে জানতে চান আপনি কাকে টাকা দেন বলেন আমরা তার নামে মামলা করব। এলাকাবাসীর অভিযোগ, আমাদের সংযোগ বৈধ থাকা সত্ত্বেও আমাদের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। তারা কারণ জানতে চাইলে তিতাস গ্যাসের কয়েকজন লোকজন অফিসে যোগাযোগ করতে বলেন এবং সমাধানও করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন। তারা আরো বলেন, অফিসে গেলে রেগুলেটর নিয়ে আসতে হলে ৪০ থেকে ৫০ হাজার টাকা তাদের ঘুষ প্রদান করতে হয়। তা না হলে তারা রিপোর্ট করে মোট অংকের জরিমানা আদায় করেন।

এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার আসাদুজ্জামান আজাদ যোগদানের পর থেকে বিভিন্ন এলাকায় অনিয়ম ও দুর্নীতি বেড়েছে। গোপনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটা অংকের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

গণমাধ্যমকর্মীরা ম্যানেজার আজাদের কাছে কোথায় অভিযান হবে এমন তথ্য জানতে চাইলে বিভিন্ন তালবাহানা শুরু করেন। অভিযানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকলে তাদের অনৈতিক লেনদেনের অসুবিধা হয় বলে এমনটাও জানান এলাকাবাসী।

নারায়ণগঞ্জ তিতাসের ডিজিএম মনজুরুল আজিম মোহন বলেন, অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়ে যাচ্ছি। অবৈধ গ্যাস সংযোগকারী কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগকারীদের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অবগত করব। অনিয়মের দায়ে আমাদের টিমের একজনকে বাদ দেওয়া হয়েছে এবং আমাদের কোন কর্মকর্তাও যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে কাউকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান

আপডেট সময় : ০৬:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬