নারায়ণগঞ্জ ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

রাজউক এর নোটিশ অমান্য করে নকশা বহির্ভূত ভবন নির্মাণের কাজ চলমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ফতুল্লায় শিয়াচর এলাকার স্টেশন রোড গলিতে মালিক লিটন শেখ নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করার অভিযোগে একাধিক নোটিশ প্রদান করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। নোটিশের তোয়াক্কা না করে রাজউক জোন ৮/১ এর অন্তর্গত ফতুল্লা পশ্চিম শিয়াচর এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে।

রাজউকের নোটিশ প্রদান সহ সব আইনকে অমান্য করেই ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ এর কাজ চলমান রয়েছে যা নিয়ে স্থানীয় বাসিন্দাসহ আশেপাশের জনমনে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে।

সরেজমিনে লিটন শেখ এর নির্মাণাধীন ভবনে দেখা যায়, রাজউকের  জোন ৮/১ এর পরিদর্শ ক জনাব নয়ন এর উপস্থিতিতে ও কোন এক অদৃশ্য শক্তির কারণে  এবং  নিজেদের ইচ্ছেমত ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ কাজ চলমান রেখেছেন যা ইমারত বিধিমালা সম্পূর্ণরূপে লঙ্ঘনের সামিল।

অনুসন্ধানে জানা যায়, ভবনটির নির্মাণকাজ শুরু করার পূর্বে রাজউক থেকে ভূমি ব্যবহারের ছাড়পত্র এবং নকশা পাশের অনুমোদন নেওয়া ছিল না। দেশের ভবন নির্মাণ, নকশা, সুরক্ষা এবং ব্যবহারের জন্য প্রণীত নিয়মাবলী যা জনস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য মূলত বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) প্রণীত হলেও এই ভবনটি নির্মাণের ক্ষেত্রে তাঁর ছিটেফোঁটায় পরিলক্ষিত হয়নি। ভবনটিতে দেখা যায়, (সেটব্যাক) অর্থাৎ বাতাস চলাচলের সুযোগ, অগ্নি নিরাপত্তা, এবং অন্যান্য জরুরি প্রয়োজনের পথ তৈরি করে বাড়ির নকশার একটি অংশ যেখানে বাড়ির নির্মাণ শুরু করার আগে জমির সীমানা থেকে একটি নির্দিষ্ট দূরত্ব (ফাঁকা জায়গা) রাখার নিয়ম থাকলেও তা না রেখে ইমারত নির্মাণ বিধিমালাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন।

নকশা বহির্ভূত এবং ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের বিষয়ে এক নগর পরিকল্পনাবিদের সাথে আলাপকালে তিনি বলেন, নকশাবহির্ভূত ভবন নির্মাণ একটি ভয়াবহ সমস্যা যা ঢাকা নারায়ণগঞ্জ সহ অন্যান্য শহরকে ঝুঁকিপূর্ণ করে তুলছে, কারণ এতে অপরিকল্পিত নগরায়ন, পরিবেশের ভারসাম্যহীনতা এবং কাঠামোগত ঝুঁকি বাড়ে, যেখানে ৭৪% ভবনই নকশা অনুযায়ী হয় না, ফলে রাজউক ও সিটি কর্পোরেশনের তদারকি প্রয়োজন এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই অবৈধ নির্মাণ বন্ধ করা অপরিহার্য।

তিনি বলেন, নকশা বহির্ভূত ভবনগুলো প্রায়শই দুর্বল নির্মাণ সামগ্রী ও পদ্ধতি ব্যবহার করে তৈরি হয়, যা ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ধসে পড়ার বড় কারণ, যেমনটি গত (২১ নভেম্বর) শুক্রবার ঢাকায় ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলীর একটি ভবনের রেলিং ধসে ৩ জনসহ সারাদেশে ১০ জনের মৃত্যু দেখা গেছে। পরিশেষে তিনি আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এ ধরনের নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া, যেমন জরিমানা, ভেঙে ফেলা এবং নির্মাণাধীন থাকলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া জরুরি বলে মনে করেন।

এদিকে ঝুকিপূর্ণ ভবন নির্মাণের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের বিষয়ে অত্র এলাকার দায়িত্বরত কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান এই ভবনের বিরুদ্ধে নির্মাণ আইন অনুযায়ী নোটিশ প্রদান করা হয়েছে এবং যে কোন সময় উচ্ছেদ অভিযান চালানো হবে ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রাজউক এর নোটিশ অমান্য করে নকশা বহির্ভূত ভবন নির্মাণের কাজ চলমান

আপডেট সময় : ০২:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬