নারায়ণগঞ্জ ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ পরিদর্শনে জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আড়াইহাজারে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত বন্দরে ৩০ কেজি গাজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার সোনারগাঁয়ের নতুন ওসি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা

বিএনপি’র ডাকা অবরোধ কেউ মানছে না : শামীম ওসমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে

মো. আকবর হোসেন : নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ও বর্তমান সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, জামাত ছিল এদেশের যুদ্ধাপরাধী দল, বিএনপি সন্ত্রাসী দল। পুলিশ আজকে ভালো কাজ করেছে। নারায়ণগঞ্জে ট্রেন লাইন কাটতে গিয়ে বোমাসহ পুলিশের হাতে তিনজন ধরা পড়েছে। ওরাই এ নাশকতারগুলো করছে। অবরোধ দিয়ে তারা কিছুই করতে পারবে না। বিএনপি’র এ অবরোধ কেউ মানছে না। মানুষ এগুলো কেয়ারই করছে না। রবিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে নিয়েই কাজ করছে। নারায়ণগঞ্জের প্রশাসন খুবই একটিভ। তারা খুবই একটিভলি কাজ করছে। এরপর পরেও যদি ওরা বাড়াবাড়ি করে তবে আওয়ামী লীগ জনগণের দল। আমারদের উপর হামলা করলে আমরা মেনে নিব, এ পর্যন্ত মেনেই আসছি কিন্তু সাধারণ জনগণের উপর হামলা করলে আমার মনে হয় না আমরা আমাদের ধৈর্য্যরে বাধ বেধে রাখতে পারব। আমরা কাউকে ছাড় দিব না।

শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, নিমাইকাশারী, বাঘমারা, নয়াআটি ও রসুলবাগসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেন। শামীম ওসমান রবিবার বিকেল ৪টা থেকে গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেন। প্রথমে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় নারী-পুরুষ ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং উঠান বৈঠকে মিলিত হন। পরে তিনি লিপি গার্মেন্টস সংলগ্ন এলাকায় ও বর্নালী সংসদ এলাকায়ও নির্বাচনী মতবিনিময় সভা করেন। পরে তিনি নাসিকের ৩নং ওয়ার্ডের কমপক্ষে ২০টি স্পটে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেন। এ ছাড়াও তিনি পায়ে হেটে হেটে গণসংযোগ করেন। এ সময় নারী-পুরুষ ভোটার ও স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা তোফায়েল হোসেন প্রমুখসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

বিএনপি’র ডাকা অবরোধ কেউ মানছে না : শামীম ওসমান

আপডেট সময় : ০৯:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩