নারায়ণগঞ্জ ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • ৪৯৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলে গেট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ঘটনায় শাওন নামে একজন নিহত হয়েছেন। নিহত শাওন যুবদলের কর্মী বলে জানিয়েছে নেতারা। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত অন্তত অর্ধশতাধিক। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ বাধা দিলে এক পর্যায়ে সেখানে সংঘর্ষ শুরু হয়৷

এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়ে এবং পুলিশ বক্স ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে। এ সময় যুবদল কর্মী শাওন গুলিবিদ্ধ হন। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, পুলিশের গুলিতে আহত হয়েছেন অনেকেই এর মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

জেলার পুলিশ সুপার গোলাম মোহাম্মদ রাসেল বলেন, ‘‘তারা কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছিলেন ৷ তাতে বাধা দিলে পুলিশের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা৷” এ সময় বেশ কয়েকটি ককটেল ফাটানো হয় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে৷ বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করায় জনগনের জানমাল রক্ষার্থে প্রতিরোধ করেছে পুলিশ’’।

এদিকে, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়নগঞ্জ জেলা বিএনপি’র র‍্যালীতে পুলিশের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক নেতাকর্মী। গুলিবিদ্ধ যুবদল কর্মী শাওনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আহত হয়েছেন জেলা ছাত্রদল সহ-সভাপতি সাগর সিদ্দিকী, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা সুলতান, বিএনপি নেতা কবীর শেখ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেক হোসেন, জেলা যুবদলের সদস্য সদচিব মশিউর রহমান রনি, ফরিদ হোসেন সিকদার, এডভোকেট শাখাওয়াত হোসেন সহ শতাধিক নেতাকর্মী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় : ০২:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২