নারায়ণগঞ্জ ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে চাঁদার টাকা না পেয়ে প্রাণনাশের হুকমি, থানায় অভিযোগ পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন নারায়ণগঞ্জে বিডিএস অবহিতকরণ সভায় ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হবে জমি জরিপ:ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আড়াইহাজারে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় ছাত্রলীগ নেতার আত্মহনন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ২৬২ বার পড়া হয়েছে

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
‘আমি মরে গেলে দুই তিন দিন পর সবাই আমাকে ভুলে যাবে। কিন্তু আমি প্রতিটা দিন থাকবো আমার মায়ের মোনাজাতে’ ফেসবুকে নিজের আইডি থেকে এ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমে ব্যর্থ নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফারহান আহম্মেদ সাকিব।

শুক্রবার রাত ৮টায় বিষপান করলে গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাকিব। পরে ময়নাতদন্তে শেষে শনিবার বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।

মৃত সাকিব মিয়া আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া গ্রামের ফজুল মিয়ার ছেলে। সে আড়াইহাজার উপজেলার হাবিব বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের একাদশ শ্রেনির ছাত্র।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ৬জনকে অভিযুক্ত করে আড়াইহাজার থানায় লিখি অভিযোগ দিয়েছেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবাইয়ের আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বরাত দিয়ে আত্মহত্যার বিষয়ে পুলিশ জানায়, ‘দীর্ঘদিন ধরে একই গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাকিবের। মেয়ের পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় দুইজন পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। পরে মেয়ের বাবা খোঁজে বের করে তার মেয়েকে নিয়ে আসে। একই সঙ্গে মেয়েকে বাধ্য করে সাকিবকে তালাক দেওয়ার জন্য। মেয়ে সাকিবকে তালাক দিয়ে দেয়। গত কয়েকদিন আগে ওই মেয়েকে তার বাবা অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তারপর থেকেই হতাশাগ্রস্থ হয়ে পরে সাকিব।

শুক্রবার রাতে ফারহান আহম্মেদ সাকিব নামে নিজের ফেসবুক আইডি থেকে ‘স্ট্যাটাস দেয় ‘আমি মরে গেলে দুই তিন দিন পর সবাই আমাকে ভুলে যাবে। কিন্তু আমি প্রতিটা দিন থাকবো আমার মায়ের মোনাজাতে’। এর কিছুক্ষণ পরই বিষপান করে সাকিব। পরে আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই গভীর রাতে মারা যায় সাকিব।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে চাঁদার টাকা না পেয়ে প্রাণনাশের হুকমি, থানায় অভিযোগ

আড়াইহাজারে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় ছাত্রলীগ নেতার আত্মহনন

আপডেট সময় : ১২:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১