নারায়ণগঞ্জ ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

জিয়াউর রহমান সকল অপরাজনীতির জনক : এনামুল হক শামীম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি:
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এদেশে অপরাজনীতির শুরু হয়। এর হত্যাকান্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির শুরু করে। এর কারণেই জিয়াউর রহমানকে অপরাজনীতির জনক বলা হয়। এসময় মানুষের কোনো অধিকার ছিল না। জিয়ার মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান ভোট ডাকাতি, লুট করে ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট করছে, বিদেশে অর্থ পাচার করেছে। তাদের সময় বাংলাদেশ দূর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আর যখন ক্ষমতায় যেতে পারে নাই তখন আন্দোলনের নামে পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। তাই তাদের আর এদেশে ক্ষমতায় আসার সুযোগ নাই।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের নড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সর অডিটোরিয়ামে নড়িয়া পৌরসভা আওয়ামীলীগের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নড়িয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু জাফর শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি ওহাব বেপারী, আইন সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমূখ।

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি নৌকার বিজয়ের মাধ্যমে স্বাধীনতা এনেছে। নৌকার বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা সরকারে এসে জাতিকে দিয়েছে অভাবনীয় উন্নয়ন। যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই বাংলাদেশ এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে অনন্য মর্যাদায় আসীন। দেশের জন্য গৌরবময় এ অবস্থান আওয়ামী লীগই এনেছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সর্বত্র উন্নয়ন হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জিয়াউর রহমান সকল অপরাজনীতির জনক : এনামুল হক শামীম

আপডেট সময় : ১১:২৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১