নারায়ণগঞ্জ ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় আহত – ৪

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে বৈদ্যার বাজারে ইউরো মেরিন শীপ বিল্ডার্স এন্ড ডকইয়ার্ড মিলস লিঃ এ গত (৫ এপ্রিল) সোমবার সকালে কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের ম্যানাজার জাহিদুল ইসলাম মনির বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

এজাহার সুত্রে জানা যায়, যে বৈদ্যার বাজার ইউনিয়ন এর সাতভাইয়া পাড়ার সৌরভের নেতৃত্বে একটি কিশোর গ্যাং দীর্ঘ দিন যাবত সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। গত (৫ এপ্রিল) সোমবার সকালে সৌরভ এর নেতৃত্বে ডকইয়ার্ডের পশ্চিম পাশের খোলা জায়গা দিয়ে রহমান কার্গো শীপে উঠে মেরিন শীপ বিল্ডার্সের ভিতর প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।

এসময় সিকিউরিটি ইনচার্জ জিয়াউর রহমান বাধা দিলে তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে। এবং জাহাজ মাষ্টার আরমানকে পিটিয়ে কেবিনে প্রবেশ করে নগদ ১,৫০,০০০ টাকা ও ২০,০০০ টাকা দামের একটি মোবাইল জোড় পূর্বক নিয়ে যায়।

এসময় বাবুর্চি নুরু মিয়া এগিয়ে আসলে তাকে দেশীয় অস্ত্র রাম দা দিয়ে হামলা করে। নুরু মিয়া প্রাণ বাঁচাতে নদীতে লাফ দিয়ে প্রাণে রক্ষা পায়। তাদের আত্ম চিতকারে অন্যান্য স্টাফ এগিয়ে আসলে সন্ত্রাসীরা স্টাফ আবু বক্কর ছিদ্দিক লিটনকে বেদম প্রহার করে। এবং সকলকে মেরে ফেলার হুমকি দিয়ে বীরদর্পে মেইন গেইট দিয়ে চলে যায়।

এ ঘটনার পর ডকইয়ার্ডের সিকিউরিটি ইনচার্জ জিয়াউর ও বাবুর্চি নুরু মিয়া হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সোনারগাঁও থানায় সৌরভ (২৩), রাহুল (২০), জুবায়ের (২০) পিতাঃ কাউসার, সাগর (২২) পিতাঃ আবুল কালাম, মেহেদী হাসান (২২) পিতাঃ স্বপন মিয়া, ইরফান (১৯) পিতাঃ দেলোয়ার হোসেন দেলু সহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে পারেনি সোনারগাঁও থানা পুলিশ।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমাদের অভিযান অব্যহত আছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় আহত – ৪

আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১