নারায়ণগঞ্জ ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

শাস্তির সম্মুখিন হতে হয়েছে রিকশা চালকদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি : আমরা রিক্সা চালাই, রিক্সা না চালাইলে কে খাওয়াবে আমাদের, কই কেওতো এক বেলা খাবারও দিলনা। লকডাউনের নির্দেশিকা উপেক্ষা করে নারায়ণগঞ্জ শহরে রিকশা নিয়ে প্রবেশ করায় শাস্তির সম্মুখিন হতে হয়েছে রিকশা চালকদের। শাস্তি স্বরুপ তাদের রিকশা উল্টে রেখে তিন ঘণ্টা তাদের দাঁড় করিয়ে রাখা হয়। তবে শাস্তি পাওয়া রিকশা চালকরা বলছে শহরে অবাদে রিকশা চললেও তাদের ভিন্ন কারণে আটক করে রেখেছে পুলিশ। যদিও তারা কারণটি নিশ্চিত করতে পারেনি।

রবিবার (১৮ এপ্রিল) সকাল থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া প্রবেশের মুখে পুলিশের তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, পুলিশ কয়েকটি রিকশা উল্টে রেখে শাস্তি দিলেও এর চারপাশ দিয়ে অবাধে রিকশা চলছে। পুলিশ তাদের গতি রোধ ও করছেনা। শহরে অবাধে চলাচলেও বাধা দিচ্ছেনা।

রিকশাচালক আমিন বলেন, আমি দেওভোগ থেকে রিকশা চালাই। সকালে আমি যাত্রী নিয়ে গিয়েছিলাম জামতলা। সেখান থেকে ফিরে আসার সময় আমার রিকশা আটকে উল্টে রাখে। অনেক হাতে পায়ে ধরেও সেটি ছাড়াতে পারিনি।

আরেক রিকশা চালক মাহমুদ বলেন, আমি রিকশা চালাই সংসার কোনোভাবে চালানোর জন্য। দিনশেষে তো আমাকে রিকশার মালিককে পুরো জমা ও গ্যারেজ ভাড়া দিতে হবে। আমার এই তিন ঘণ্টার টাকা কে দেবে। আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখলো রিকশাও উল্টে রাখলো।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, মানুষ এখনো সচেতন নয়। তারা নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন। আমাদের ৩০টি চেকপোস্ট ও ৬টি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। কেউ কোনো কারণ ছাড়া ঘর থেকে বের হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের

শাস্তির সম্মুখিন হতে হয়েছে রিকশা চালকদের

আপডেট সময় : ১১:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১