নারায়ণগঞ্জ ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

রূপগঞ্জের চনপাড়ায় ছাত্রলীগের নেত্রীর বাড়িতে ফের হামলা ভাংচুর লুটপাট ও হুমকি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ২৭৩ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তারের বাড়িতে গতকাল ১৬ এপ্রিল শুক্রবার সন্ত্রাসীরা ফের হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর, লুটপাট, নারীদের শ্লীলতাহানী ও হত্যার হুমকি দিয়েছে। গত ১৪ এপ্রিল বুধবার রাতে ৮/১০ সদস্যের এক দল সন্ত্রাসী চাপাতি, ছুরি, রামদা, লোহর রড সহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালংকার সহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় ছাত্রলীগ নেত্রী স্বর্ণালী আক্তার (২২), তার পিতা আমির হোসেন (৪৫), মা হাছিনা বেগম (৪০) ও ছোট ভাই জাহিদুল ইসলাম হিমেল (১৭) আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তার বাদী হয়ে চনপাড়া এলাকার স্বামী হাসান মুহুরী ও স্ত্রী বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার আসামী জয়নাল আবেদিন (৩০), শাহীন মিয়া (৩২), চনপাড়া এলাকার সন্ত্রাসী রাজা মিয়া (২৭), শাকিল আহমেদ (২০), মুন্না মিয়া (২১) ও বিল্লাল হোসেনকে (২৬) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করায় ১৫/১৬ সদস্যের এক দল সন্ত্রাসী ফের স্বর্ণালীর বাড়িতে গতকাল ১৬ এপ্রিল শুক্রবার হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমানের স্ত্রী সেলিনা রহমানসহ অন্তত ৩৫ জনকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় চনপাড়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্থরা দ্রæত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
এ ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মো: আবির হোসেনের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সে সময় তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। বর্তমানে চনপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূগপঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ছাত্রলীগ নেত্রীর বাড়িতে হামলার ঘটনা পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জের চনপাড়ায় ছাত্রলীগের নেত্রীর বাড়িতে ফের হামলা ভাংচুর লুটপাট ও হুমকি

আপডেট সময় : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১