সংবাদ শিরোনাম ::
সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত শিকড়ের টানে এক সুতোয়: পূর্বাচলে ৯৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলা মেধার কদর ও এক বছরের পথচলা: কালাপাহাড়িয়ায় ফ্রেন্ডস কমিউনিটির বর্ণিল আয়োজন সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা, প্রতিবাদে মানববন্ধন রিয়াদে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অসহায় মানুষের মুখে হাসি: পশ্চিম আইলপাড়ায় বিএনপি নেতা রাজিবের পক্ষ থেকে ঈদ উপহার সিদ্ধিরগঞ্জে হত-দরিদ্রদের মাঝে যাকাতের নগদ অর্থ বিতরণ নাসিক ৩নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের ডাক : কাউন্সিলর পদে আলোচনায় এ্যাডভোকেট হাবিবুর রহমান  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে : এমপি মান্নান বাবার জন্য ভালোবাসা ও দোয়া: সাংবাদিক রফিকুল ইসলাম রানার পিতার বিংশতম মৃত্যুবার্ষিকী

সিদ্ধিরগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ার পানে ৩’যুবকের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
  • ২২০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত বিয়ার পান করে ৩’যুবকের মৃত্যু। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানায়। নিহতরা হলো নাসিক ২নং ওয়ার্ড মিজমিজি পশ্চিম পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আশিক হোসেন (২০), একই এলাকার আলাউদ্দিন আক্তারের ছেলে আকিব উদ্দিন (২৪) ও রাসেল (২৮)। গত বুধবার রাতে নাসিক ২নং ওয়ার্ড মিজমিজি পশ্চিম পাড়া এলাকার আয়নাল হকের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের শেষে নিহত যুবকসহ কয়েকজন মিলে বিয়ার পান করে। এতে করে নিহত ৩’জনসহ আরো কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পরে। পরে গত বৃহস্পতিবার সকালে অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ৩’জন মৃত্যুবরণ করে বলে পুলিশ জানায় ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি(সাবির্ক) শাহীন শাহ পারভেজ জানান, গত ২৩’জানুয়ারি রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আমিনুর রহমানের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপান বা নকল বিয়ার পান করার ফলে কয়েক জন যুবক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে আশিক, আকিব ও রাসেল নামে ৩’জন মারা যায়। অন্যরা চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য দুইজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ার পানে ৩’যুবকের মৃত্যু

আপডেট সময় : ০১:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯