সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সস্তাপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ৯ম জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন অনুষ্ঠিত অনুমোদনহীন ও ভুয়া ব্যান্ডের তেল বিক্রির অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা আহিল ডায়াগনস্টিক সেন্টারকে ১লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে কর্মরত তিন ওসিকে রদবদল আড়াইহাজারে এক রাতেই তিনটি বাড়িতে ডাকাতি নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা উদ্ধার

নারায়ণগঞ্জে ৯ম জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
“স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল)নারায়ণগঞ্জে ‘৯ম নারায়ণগঞ্জ জেলা স্কাউট সমাবেশ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিল বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলা।

স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়,নারায়ণগঞ্জ সিফাত উদ্দিন।

এসময় সাথে ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ; উপজেলা নির্বাহী অফিসারগণ, বিভিন্ন পর্যায়ের স্কাউট সংগঠক এবং স্কাউট শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যে, স্কাউটিং তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে। সমাজ ও দেশের উন্নয়নে স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিঁনি আরও বলেন যে, এ ধরনের সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়।

প্রধান অতিথি আশা প্রকাশ করেন যে, এ সমাবেশের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশটি সৈয়দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৯- ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সস্তাপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ৯ম জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬