স্টাফ রিপোর্টাস:
লাইসেন্সবিহীন ও নির্ধারিত বিধি অমান্য করে সেবা কার্য পরিচালনা করায় আহিল ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ টাকা জরিমানা’।
আজ বুধবার ( ০৮ এপ্রিল) নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ‘আহিল ডায়াগনস্টিক সেন্টার’ এ ‘মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী আধ্যাদেশ ১৯৮২’ এর সংশ্লিষ্ট ধারায় এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯’ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আহিল ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সবিহীন ও নির্ধারিত বিধি অমান্য করে সেবা কার্য পরিচালনা করায় ‘মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী আধ্যাদেশ ১৯৮২’ এর অধীন ৫০০০/- এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯’ আইনে ৯৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজকের এই অভিযান পরিচালনা করেন জনাব সুনিম সোহানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।
লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক পরিচালনা বিরোধী অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















