স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৮ এপ্রিল,) সকাল ১১টায় নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ আলীনূর খান।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া। মতবিনিময় সভায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন যে, আধুনিক ও বিজ্ঞানমনস্ক জাতির মনন গঠণে তথা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।
সভায় উপস্থিত অভিভাবকরা তাদের মতামত ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।
প্রতিনিধির নাম 




















