সংবাদ শিরোনাম ::
সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত শিকড়ের টানে এক সুতোয়: পূর্বাচলে ৯৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলা মেধার কদর ও এক বছরের পথচলা: কালাপাহাড়িয়ায় ফ্রেন্ডস কমিউনিটির বর্ণিল আয়োজন সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা, প্রতিবাদে মানববন্ধন রিয়াদে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অসহায় মানুষের মুখে হাসি: পশ্চিম আইলপাড়ায় বিএনপি নেতা রাজিবের পক্ষ থেকে ঈদ উপহার সিদ্ধিরগঞ্জে হত-দরিদ্রদের মাঝে যাকাতের নগদ অর্থ বিতরণ নাসিক ৩নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের ডাক : কাউন্সিলর পদে আলোচনায় এ্যাডভোকেট হাবিবুর রহমান  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে : এমপি মান্নান বাবার জন্য ভালোবাসা ও দোয়া: সাংবাদিক রফিকুল ইসলাম রানার পিতার বিংশতম মৃত্যুবার্ষিকী

সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা, প্রতিবাদে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায় বাধা প্রদান করায় ফয়সাল মাহমুদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০ টার দিকে ওমরপুর আইয়ুবনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন। হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার ( ১৮ মার্চ) বিকেল ৩ টায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
আহত ফয়সাল মাহমুদ পশ্চিম কলাবাগ ওমরপুর এলাকার বাসিন্দা বিএনপি নেতা আব্দুল মান্নান ওরফে মনার ছেলে।
অভিযুক্তরা হলেন, মিজমিজি আল আমিন নগর গ্যাস লাইন এলাকার আবুল কালাম ওরফে ডিম ওয়ালা কালামের ছেলে মাদক সম্্রাট মোক্তার হোসেন (৩০), ওমরপুর পাথুরীপাড়ার মৃত মমিন আলী ভান্ডারীর ছেলে মনির ভান্ডারী (৫০), আলামিন নগর গ্যাস লাইন এলাকার আবু কালামের ছেলে গিয়াস উদ্দিন (২৫) ও আক্তার হোসেন (৩৫), ওমরপুর আইয়ুব নগরের সোলেমানের ছেলে মাহবুব (৩২), আনোয়ার হোসেন (৩৫) ও রবিউল ইসলাম (৪০), ওমরপুর পাথুরীপাড়ার জুম্মানের ছেলে সোহান (১৯), আইয়ুবনগরের আব্দুল মালেকের ছেলে বাবু (২৮), পশ্চিম কলাবাগের নূর ইসলামের ছেলে বাবু (২৫), পূর্ব কলাবাগের জলু উদ্দিনের ছেলে আকাশ (৩০), ওমরপুর পুকুরপাড়ের নূর উদ্দিন মেম্বারের ছেলে জুয়েল রানা (২৫) ও মজিবুর ড্রাইভারের ছেলে বুইট্রা রনি (২৬)। এছাড়াও আজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০ থেকে ২২ জনকে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোক্তার হোসেনের নেতৃত্বে সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ওমরপুর আইয়ুবনগর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, অন্যের জমি দখলসহ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করে আসছিল বিএনপি নেতা মনা ও তার ছেলেসহ এলাকার লোকজন। ঘটনার দিন রাতে ফয়সাল মাহমুদ বাসায় ফেরার পথে আইয়ুবনগর মেইন গেইট এলাকায় মোক্তার হোসেন ও তার সহযোগীরা হামলা করে। একপর্যায়ে রামদা ও চাপাতি দিয়ে ফয়সালের মাথা ও হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় ফয়সাল মাহমুদের চিৎকারে তার পিতা আব্দুল মান্নান এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। তখন আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারী মাদক ব্যবসায়ীরা বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত ফয়সালকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এদিকে হামলার প্রতিবাদ ও তাদের গ্রেপ্তার দাবীতে আহত ফয়সাল মাহমুদকে নিয়ে বুধবার বিকেল ৩ টায় আইয়ুবনগর এলাকায় মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনের উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও নাসিক ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. শফিকুল ইসলাম প্রিন্স, নাসিক ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সধারণ সম্পাদক মো. হারুর অর রশিদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ফজলুল হক মিলন, লুৎফর রহমান জিমি, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মনির হোসেন সাউদ, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা ডা. মনির হোসেন, ভিকটিমের পিতা আব্দুল মান্নান ও তার পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা, প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬