
নারায়ণগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার উপজেলা পরিষদের সকল কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
এই সময়, আড়াইহাজার উপজেলা পরিষদ কর্মকর্তাগন প্রশাসনিক কাজের মান উন্নয়ন ও গতিশীল করতে, নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এর সহোযোগিতা কামনা করেন। একটি সুন্দর আড়াইহাজার গঠনে সর্বদা উপজেলা প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন নজরুল ইসলাম আজাদ এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান ইমন, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান,কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি নজরুল ইসলাম আজাদের মতবিনিময়
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১১:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস :








