সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা, মারধর : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আড়াইহাজা‌রে দলীয় পরিচয়ে অন্যায় করলে ছাড় নয়: রাকিবুল ইসলাম রাকিব পদ্মা অয়েল পিএলসি এর মহাব্যবস্থাপক আসিফ মালিক’কে বিদায় সংবর্ধনা Vibra con los casinos que marcan tendencia en entretenimiento বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ আড়াইহাজারে জামায়াতের নেতাকর্মীরা ইর্ষান্বিত হয়েই আজাদের বিরু’দ্ধে অপপ্রচার চালাচ্ছে : উপজেলা বিএনপি পিতার পর পুত্রকেও বহিস্কার নারায়ণগঞ্জ-৩ আসনে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের প্রার্থীর মতবিনিময়সভা ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শীঘ্রই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা, মারধর : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী ভুমিদুস্যু খ্যাতরা বেবী আক্তার (৪৩) তার স্বামী মো. ইমান আলীসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করেছে। এ সময় সন্ত্রাসীরা বেবী আক্তারের গলা থেকে একটি স্বর্ণের চেইন ও তার ছেলের কাছ থেকে পনের হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় চিকিৎসা শেষে সোমবার বেবী আক্তার বাদি হয়ে মিজমিজ দক্ষিন পাড়ার আনিসুর রহমান শিমুল (২৫), আমজাদ হোসেন (৫২), মুক্তার হোসেন (৪৩), মো. শাওন (২৭), শফিকুল ইসলাম ভূঁইয়া (৪০), সিয়াম (২২) এর নাম উল্লেখ করে আদালতে একটি মামলা করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাদিও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আতংকে দিনাতিপাত করছেন।
মামলা সূত্রে জানাগেছে, বাদির ছেলে মো. খায়রুল ইসলাম শাওন দীর্ঘদিন যাবৎ দক্ষিন আফ্রিকায় ব্যবসা বানিজ্য করে আসছে। ছেলের জন্য গত তিন বছর পূর্বে মিজমিজি এলাকায় একটি জায়গা ক্রয় নিয়ে অভিযুক্তদের সাথে কথা বলে। তারা জায়গার অতিরিক্ত মূল্য চাওয়ায় বেবী আক্তার জায়গা কয়ে অসম্মতি জানায়। জায়গা ক্রয় না করায় ওই সন্ত্রাসী ভুমিদুস্যু খ্যাতরা দ্ইু লাখ টাকা চাঁদা দাবি করে। বাদি এ চাঁদার টাকা দিবে না বলে জানিয়ে দেন। এ নিয়ে তারা বাদিকে নানাভাবে ভয়ভীতি প্রদান করে আসছে।
এরজের ধরে গত শনিবার অভিযুক্তরা বাদি ও তার পরিবারের সদস্যদের পথরোধ করে আবারও দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে, অভিযুক্তরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার স্বামী ও পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা বেবী আক্তারের গলা থেকে একটি স্বর্ণের চেইন ও তার ছেলের কাছ থেকে পনের হাজার টাকা লুট করে নিয়ে যায়।
একপর্যায়ে তাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা হুমকি দিয়ে যায় এ ঘটনায় যদি কোন থানা পুলিশ বা মামলা মোকদ্দমা করে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের জানে মেরে ফেলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা, মারধর : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা, মারধর : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ০১:২২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬