নারায়ণগঞ্জ ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

ফতুল্লায় অটোরিকশা শোরুমে বিস্ফোরণ, আহত ১৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ৫১৪ বার পড়া হয়েছে

মো. আকবর হোসেন : নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় একটি পাঁচ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।। এতে আহত হয়েছেন ১৫ জন। এদের মধ্যে এগার জনকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার ভোলাইল কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মুহূর্তেই কারখানাটির চারপাশের দেয়ালসহ ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

আহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ফতুল্লার কাশীপুরের হাসান (৩০), কাউসার (২৫), মো রানা (৩৫), টিটু (৩৭), সাফো (৫৫), আলী আকবর (২৪), আব্দুল আলী (অজ্ঞাত), আব্দুর রাজ্জাক (৩৯), মোরশেদ (৫৩), মিনু (৪৮), তাহের দেওয়ান (অজ্ঞাত)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আনুমানিক সাড়ে ৯ টায় আমরা ফোন পাই। এটা মুসকান টাওয়ার। ভবনটির ৫ তলার ৪ তলা সম্পন্ন করা আছে পঞ্চম তলায় কাজ চলছে। এখানে নিচতলায় ছিল অটোরিকশার শোরুম। এখানে ৫০টির মতো অটোরিকশা ছিল। ব্যাটারি ও এসিডও ছিল। এখানে সকালে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের ফলে ভবনটির নিচতলার চারিদিকের দেয়াল ধসে পড়েছে এবং ভবনের কিছু অংশ খালের ওপর ছিল তা দেবে গেছে। এটা খুব ঝুঁকিপূর্ণ। অটোরিকশা যা ছিল তা চারিদিকে ছিটিয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, ভবনটির ভিম এবং কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের মূল হচ্ছে বেজমেন্ট। ভবনের ভিম ও কলাম ক্ষতিগ্রস্ত হলে বেজমেন্ট ঝুঁকিপূর্ণ থাকে তাই আমরা এটিকে ঝুঁকিপূর্ণ ভবন ঘোষণা করেছি। তাই সবাইকে ভবনের কাছে যেতে নিষেধ করা হচ্ছে।

দুর্ঘটনায় ১২ থেকে ১৫ জন এখানে আহত হয়েছেন। এদের মধ্যে ১১ জনের নাম পরিচয় পাওয়া গেছে বলে জানান এই কর্মকর্তা। তবে এখনো কেউ মারা গেছে বলে জানা যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

ফতুল্লায় অটোরিকশা শোরুমে বিস্ফোরণ, আহত ১৫

আপডেট সময় : ১১:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩