নারায়ণগঞ্জ ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান

আজ বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনা-মেক্সিকো

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :   আজ লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

সৌদি আরবের কাছে হারে বদলে গেছে দৃশ্যপট। শিরোপার ভাবনা বাদ দিয়ে বিশ্বকাপে টিকে থাকতে লড়ছে আর্জেন্টিনা। হট ফেভারিটদের টিকে থাকার প্রথম ধাপে প্রতিপক্ষ মেক্সিকো।

নিজের হাতকে ঈশ্বরের ওপর সঁপে দিয়ে আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের বিশ্বকাপ জেতান ম্যারাডোনা। ২০২০ সালের দুনিয়া ছেড়ে যান ‘ফুটবল ঈশ্বর’খ্যাত তারকা। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিনে টিকে থাকা ইস্যুতে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে বসতে হয় লিওনেল স্কালোনিকে। মাঠে লিওনেল মেসির মতো মহাতারকার উপস্থিতিকে যথেষ্ট মনে হচ্ছে না আর্জেন্টিনা কোচের। ‘ম্যারাডোনা’ নামক উজ্জীবনী শক্তি কামনা করছেন আর্জেন্টিনা কোচ।

‘দিয়েগোর (ম্যারাডোনার) মৃত্যুবার্ষিকী ফুটবল বিশ্বের জন্য অত্যন্ত দুঃখের দিন। তিনি যদি স্বর্গ থেকে আমাদের দিকে তাকান, বিশ্বাস করি আমরা তাকে আনন্দ দিতে পারব’—মেক্সিকো ম্যাচের আগে শিষ্যদের উদ্দীপ্ত করতে বলছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা জেতানো এ কোচ যোগ করেন, ‘এটা অবিশ্বাস্য মনে হচ্ছে যে, দিয়েগো ম্যারাডোনা আমাদের মাঝে নেই।’

সৌদি আরবের কাছে হেরে নিজেদের বিশ্বকাপ মিশন কঠিন করে তুললেও শিষ্যদের ওপর পূর্ণ আস্থা রাখছেন ৪৪ বছর বয়সী সাবেক এ ফুটবলার, ‘সবাই জানে এ দলটি কী দিয়েছে, আমি দলের সদস্যদের সামর্থ্য জানি। তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।’ হেরে বিশ্বকাপ মিশন শুরুর পর বাজে অবস্থায় থাকলেও সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছেন না স্কালোনি। এ কোচের কথায়, ‘আমরা ভালো আছি, আমরা জানি সামনে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। বিষয়টি এখন আমাদের ওপর নির্ভর করছে। এমন নয় যে, আমরা সবকিছু ছেড়ে চলে যাচ্ছি।’

ম্যাচের আগে পরিসংখ্যানে চোখ রাখলে তা আর্জেন্টিনাকে শক্তি জোগাবে। বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে তিন ম্যাচে শতভাগ জয় দেশটির। ১৯৩০ সালে ৬-৩, ২০০৬ বিশ্বকাপে ২-১ ও ২০১০ বিশ্বকাপে ৩-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। দুই দলের মোট লড়াইয়ের পরিসংখ্যানও আর্জেন্টিনার হয়ে কথা বলছে— ৩৫ ম্যাচে আলবিসেলেস্তেদের ১৬ জয়; ড্র হয়েছে ১৪ ম্যাচ, বাকি পাঁচ ম্যাচ ড্র হয়েছে।

‘সি’ গ্রুপে আর্জেন্টিনা হারের পর পোল্যান্ডের সঙ্গে ড্র করে মেক্সিকো; ম্যাচে জয়-পরাজয় নিষ্পত্তি হলে আর্জেন্টিনার কাজটা আরও কঠিন হতো। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা মেক্সিকো ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট তুলতে না পারলে অবশ্য কোনো সমীকরণই কাজে আসবে না। সৌদি আরবের পর এ ম্যাচ হারলে বিদায় অনেকটা নিশ্চিতই হয়ে যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

আজ বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনা-মেক্সিকো

আপডেট সময় : ০৮:৫২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২