সংবাদ শিরোনাম ::
 প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে : এমপি মান্নান বাবার জন্য ভালোবাসা ও দোয়া: সাংবাদিক রফিকুল ইসলাম রানার পিতার বিংশতম মৃত্যুবার্ষিকী আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত Vibra con los casinos que marcan tendencia en entretenimiento আড়াইহাজার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি নজরুল ইসলাম আজাদের মতবিনিময় বিএনপি নেতা মামুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মাদকের আখড়ায় পরিণত সিদ্ধিরগঞ্জের বাঘমারা সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী আজ সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা, মারধর : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আড়াইহাজা‌রে দলীয় পরিচয়ে অন্যায় করলে ছাড় নয়: রাকিবুল ইসলাম রাকিব

আড়াইহাজারে দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিষ্ফোরণ, আহত ৪

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ মহিলা আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার উচিৎপুরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আলমগীর এবং ৭ নং ওয়ার্ডের বর্তমান সদস্য আঃ রশিদের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্যকে কেন্দ্র করে গত তিন দিন ধনে মহড়া চলছিল। ফলে তিন দিন ধরে জাঙ্গালিয়া বাজারের দোকানীরা দোকানপাট খুলতে পারছিল না এবং এলাকাবাসি কোন কেনা কাটা করতে পারছিল না। শুক্রবার সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন টেটা, বল্লম,ও নানা প্রকার ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ ঘটনায় ৪ মহিলা আহত হয়। আহতরা হলো রাখি (২৮),মাজেদা (২৫), বিথি (২১) এবং জাহানারা (২৬)। এক পর্যায়ে ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটলে সংবাদ পেয়ে থানা থেকে পুলিশ যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানার ওসি আজিজুলহক হাওলাদারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিল।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ অবস্থান করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

 প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে : এমপি মান্নান

আড়াইহাজারে দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিষ্ফোরণ, আহত ৪

আপডেট সময় : ০১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২