নারায়ণগঞ্জ ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

আগামী ২০ জুন ভূমিহীনদের জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে

মো. আকবর হোসেন ঃ জাতির পিতার স্বপ্ন পূরণের লক্ষ্যে মুজিব শতবর্ষে “ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ ঘােষণা বাস্তবায়নের লক্ষ্যে, আগামী ২০জুন রবিবার সকাল সাড়ে ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩শত ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন । সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের ৫ টি উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প হতে ২য় পর্যায়ে ১৮২ টি পরিবারের নিকট প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কবুলিয়ত, জমির খতিয়ান ও গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন বলে জানান।

আজ (১৭ জুন) বৃহস্পতিবার বেলা ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা।

তিনি আরো বলেন, এ জেলায় এ পর্যন্ত মােট ৫২৮ টি পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হলাে। ২য় পযায়ে আনুমানিক ৯১০ জন গৃহহীন সদস্য পাবে আশ্রয়স্থল। ফলে ঐ পরিবার হয়ে উঠবেন আত্নপ্রত্যয়ী এবং খুঁজে পাবেন নিজের পায়ে দাড়ানাের অবলম্বন। ১৮২ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার যারা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করবেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল ধরণের সুযােগ-সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক উপজেলায় অধিকাংশ ক্ষত্রে ঘরগুলাের স্থানীয় গ্রোথ সেন্টারের নিকটবর্তী স্থানে স্থাপন করা হয়েছে। প্রয়ােজনীয় বিদ্যুৎ সুবিধা ও বিশুদ্ধ খাবার পানি উপজেলা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এ মহৎ উদ্যোগের মাধ্যমে।পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ জেলার তালিকাভূক্ত সকল গৃহহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহ নির্মাণ করে উপহার হিসেবে দেয়া হবে। যার ফলশ্রুতিতে নারায়ণগঞ্জ এর একটি পরিবারও গৃহহীন থাকবে না। গৃহ নির্মাণ কাজে সহযােগিতা করার জন্য স্থানীয় মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক,
উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর
মুক্তিযােদ্ধাসহ সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

আগামী ২০ জুন ভূমিহীনদের জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০১:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১