নারায়ণগঞ্জ ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

সাপাহারে ম্যাক্স-ভিশন ডিজিটাল চক্ষু হাসপাতাল উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

সোহেল  চৌধুরী রানা : নওগাঁর সাপাহারে এই প্রথম সার্বক্ষণিক চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ‘ম্যাক্স-ভিশন ডিজিটাল চক্ষু হাসপাতাল’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে হাসপাতাল রোডে আঃ রহিমের তিন তলা ভবনের সামনে “ম্যাক্স-ভিশন ডিজিটাল চক্ষু হাসপাতাল” এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ফিতা কেটে চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি সাদেকুল ইসলাম, বিএনপি নেতা তছলিম উদ্দীন, আঃ রহিম, শাওন ডায়াগনস্টিক সেন্টারের মালিক সৈবুর রহমান প্রমূখ।

ম্যাক্স-ভিশন ডিজিটাল চক্ষু হাসপাতালের পরিচালক, স্বত্তাধিকারী ও ডিপ্লোমা চক্ষু চিকিৎসক মোঃ রায়হান কবির মিলন বলেন, সাপাহারে এই প্রথম বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সার্বক্ষণিক চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ‘ম্যাক্স-ভিশন ডিজিটাল চক্ষু হাসপাতাল’ চালু করা হ’লো। এখানে স্বল্প খরচে মনরোম পরিবেশে জটিল ও কঠিন চক্ষু রোগের সু-চিকিৎসা সেবা প্রদান ও অপারেশনের ব্যাবস্থা রাখা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

সাপাহারে ম্যাক্স-ভিশন ডিজিটাল চক্ষু হাসপাতাল উদ্বোধন

আপডেট সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১