নারায়ণগঞ্জ ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ

বিএনপির বিরুদ্ধে মামলা ৯০হাজার ৩৪০টি আসামি ২৫লাখ৭০ হাজার৫৪৭ জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
  • ৩৫১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে।’
গত ১০ বছরে বিএনপির বিরুদ্ধে করা মামলার পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ২০০৯ সাল থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট মিথ্যা মামলা দেয়া হয়েছে ৯০ হাজার ৩৪০টি। এসব মামলায় আসামি করা হয়েছে ২৫ লাখ ৭০ হাজার ৫৪৭ জনকে।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, বর্তমানে জেলহাজতে আছেন ৭৫ হাজার ৯২৫ জন। হত্যা করা হয়েছে এক হাজার ৫১২ জনকে।

তিনি বলেন, ‘বিএনপির ৭৮২ নেতাকর্মীকে হত্যা করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এ ছাড়া মোট গুমের শিকার হয়েছেন এক হাজার ২০৪ জন। এরমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে গ্রেফতার দেখানো হয় ৭৮১ জনকে। এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এ পর্যন্ত গুরুতর জখম ও আহত হয়েছেন ১০ হাজার ১২৬ জন।’

বিএনপি মহাসচিব বলেন, এসব ঘটনা প্রমাণ করে সরকার বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার সম্ভাব্য সব চেষ্টা চালাচ্ছে। তারা আরও একটি ভোটারবিহীন নির্বাচন করার জন্য কূটকৌশল হাতে নিয়েছে। সে কারণে আজকে সারা দেশে গায়েবি মামলার ছড়াছড়ি, যা দেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী নির্বাচন কেন্দ্র করেই সরকার সবধরনের অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়ার জন্য আমরা বহুবার আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার কোন কর্ণপাত করছেন না। তারা এখন গায়েবি মামলার পথ বেছে নিয়েছে। যে মামলা থেকে মৃতরাও রেহাই পাচ্ছেন না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

বিএনপির বিরুদ্ধে মামলা ৯০হাজার ৩৪০টি আসামি ২৫লাখ৭০ হাজার৫৪৭ জন

আপডেট সময় : ১১:৫৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮