সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ৫ সেপ্টেম্বর লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন ১১ দলীয় জোট। ঢাকা টু চট্টগ্রাম ১১ দলীয় জোটের ডাকা লংমার্চ সফল করার জন্য নারায়ণগঞ্জের সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার আল হুসাইন।
নারায়ণগঞ্জের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ লংমার্চকে ঐতিহাসিক করে তুলতে সকলের অংশ গ্রহণ করতে হবে। গণভোটের গণরায়য় বাস্তবায়নসহ ১১ দলীয় জোটের জনস্বার্থমুলক বিভিন্ন দাবির প্রতি দেশের মানুষ তাকিয়ে আছে। তাই দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে লংমার্চ সফল করা জরুরি।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। বিদ্যুৎ ও গ্যাস সংকটের দেশের মানুষ দিশেহারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। সবমিলিয়ে দেশের মানুষ অস্তিরতার মধ্যে দিন কাটাচ্ছেন। এসব সমস্যা দ্রæত সমাধান না হলে দেশের পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে অগ্রসর হবে। তাই ১১ দলীয় জোটের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে লংমার্চ সফল করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইন।
প্রতিনিধির নাম 














