নারায়ণগঞ্জ ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ

এমবাপে না মেসি, কার মাথায় উঠবে জয়ের মুকুট?

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • ৬১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: শেষ লগ্নে কাতার বিশ্বকাপ। চুকিয়ে দেবার পালা সব হিসাব নিকাশ। আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স আসল লড়াইটা লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে। ফাইনাল ম্যাচের পার্থক্য গড়ে দেবে এই দুই প্লে মেকার।

একদিকে লিও মেসির প্রথম বিশ্বকাপ জয়ের হাতছানি, অন্যদিকে এমবাপের ডাবল শিরোপা জয়। কার ক্যারিশমায় হবে বাজিমাত? ফুটবল দুনিয়ার দুই সুপারস্টার। বিশ্বকাপের সবচেয়ে বড় এপেটাইজার। গ্র্যান্ড ফিনালের মেইন ইনগ্রেডিয়েন্টস সুপার সানডেতে ব্লকবাস্টার ম্যাটিনি শো। একদিকে কিলিয়ান এমবাপে ম্যাজিক, অন্যপাড়ে ক্যামেরাবন্দী হবে মেসি মোমেন্টস।

এলএমটেন-কেএমটেন দুটি নাম, দুটি শক্ত কাঁধ। যাদের উপর ভর করে দুটি দেশ ভাসতে চায় সুখের ভেলায়। একজন লিড করছেন নেক্সট জেনারেশনের ফুটবলারদের আরেকজন বাধছেন জেনারেশন শেষের সুর। ক্লাব ফুটবলে একে অন্যের সারথি তবে আজ এমবাপের সৈন্যদল দাঁড়িয়ে মেসির নৌকোর মুখোমুখি। ঠিক যেন বাঁচার লড়াই।

দুজনের খেলার ধরণ একেবারেই ভিন্ন। এমবাপের শক্তি পাওয়ার এন্ড পেস আর মেসিতো বল পায়ে মাঠে সৃষ্টি করেন সুই-সুতোর বুনন। দুই হিরোর এই রাইভাল যেন শক্তি ভার্সেস পারফেকশন।

কাতার বিশ্বকাপে একে অন্যের উপর ফেলছে গরম নি:শ্বাস। গোল-প্রত্যাশিত গোলের হিসেবে লিও মেসি আপার হ্যান্ড। লিওনেল মেসি যেন একাই একশো। এমবাপের পাঁচ গোল গ্রিজম্যানের তিন অ্যাসিস্ট। দুজনের পারফরম্যান্স এলএমটেনের বাঁ পায়ের খেল।

প্রতিপক্ষের ডেরায় চান্স ক্রিয়েট, অন টার্গেট শট, ড্রিবলিং,অ্যাটাকিং থার্ডে পাস ৩৫ বছরের মেসির কাছে ২৩ বছরে এমবাপে এখনো ঢের পিছিয়ে।

শেষ বিশ্বকাপে মেসির সামনে প্রথম বিশ্বকাপ জয়ের ইশারা। এক যুগ ছোট কিলিয়ান এমবাপে আছেন টানা দুই বিশ্বকাপ জিতে এলিট গ্রুপে জায়গা করার অপেক্ষায়। এ লড়াই সেই সে লড়াই, সকল লড়াই ঘুচিয়ে দেবার, এ লড়াই বহু দিনের বাকির হিসেব চুকিয়ে দেবার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

এমবাপে না মেসি, কার মাথায় উঠবে জয়ের মুকুট?

আপডেট সময় : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২