নারায়ণগঞ্জ ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

আড়াইহাজারে ৫ বছরের শিশুকে হাত-পা বেধেঁ শ্বাসরোধে হত্যার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫ বছরের এক শিশুকে হাত-পা বেধেঁ শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুটির নাম লিজা আক্তার। সে পুরিন্দা গ্রামের নাম রযমান আলীর মেয়ে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বড় বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি ওই গ্রামের স্থানীয় এক ব্যক্তির মেয়ে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক স্থানে খোঁজ করার পর পুরিন্দা এলাকার নান্নু মিয়ার ঘরটি তালাবদ্ধ দেখতে পান। এতে লোকজনের সন্দেহ হলে তালা ভেঙ্গে ঘরে দেখেন শিশুটির লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।স্থানীয়রা জানান, পুরিন্দা গ্রামের নান্নু মিয়ার বাড়িতে সামাদ নামের এক জন লোক ভাড়া থাকে। তার সাথে ৩/৪ জন লোক সব সময় আসা-যাওয়া করে থাকে। এরা বিভিন্ন ফ্যাক্টরীতে কাজ করে থাকেন। নিখোঁজের পর শিশুটির লাশ সামাদের ঘর থেকে লাশটি উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ ধর্ষণের পর শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই সালেহ আহমেদ জানান, লাশ ময়নাতদন্ত করার জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জনতা ৩ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটকৃতরা হলো উপজেলার আশুয়াট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল (৩০), কচুয়া থানার রঘুনাথপুর গ্রামের আলী আশরাফের ছেলে সামাদ (৩৫) ও পলাশ থানার কবিরাজপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে শিমুল (৩২)।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধর্ষণের কোন আলামত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

আড়াইহাজারে ৫ বছরের শিশুকে হাত-পা বেধেঁ শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১২:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১