নারায়ণগঞ্জ ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

বন্দরে চাঁদাবাজির দায়ে ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি ঃ      নারায়ণগঞ্জ বন্দরে এলাকায় অবস্থিত সুরুজ মিয়া স্পিনিং মিলে ৩ লাখ টাকা চাঁদার দাবীতে শ্রমিকদের মারধর ও মিলে ভাঙচুর চালাবার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৬ জুন) সকালে স্পিনিং মিলের এডমিন আখলাকুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত ২৫ জুন দুপুর ৩টায় উপজেলার কেওটালা এলাকায় মিলের ভেতরে এই ঘটনা ঘটে।

মামলায় অভিযুক্তরা হচ্ছেন, কথিত কিশোর গ্যাং সদস্য সাগর (১৯), ফয়সাল (২২), রবিন (২০), রবিউল (১৮), ইয়াসিন (১৮), জিতু মিয়া (১৯), সাবেন মিয়া (২৭), হাসেম মিয়া (৫৫)।

এঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত ৮জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার বাদী আখলাকুর রহমান বলেন, গত ২৫ তারিখ দুপুরে শ্রমিকরা লাঞ্চের ছুটিতে বের হবার সময় বিবাদীরা তর্কাতর্কির জের ধরে মারধর করে। পরে মিলের সিকিউরিটি ও কর্মকর্তারা এসে তাদের সরিয়ে দেয়। এরপর বেলা ৩টার দিয়ে বিবাদীরা এসে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে সিকিউরিটিদের উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে মিলের ভেতর প্রবেশ করে ২ লাখ টাকার সুতার বান্ডিল নষ্ট করে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, কারখানায় হামলার ঘটনায় বন্দর থানায় গতকাল সন্ধ্যায় অভিযোগ দায়ের করা হয়। আজ সকালে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বন্দরে চাঁদাবাজির দায়ে ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১২:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১