নারায়ণগঞ্জ ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

সৌদি আরবে হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াতে ফের চালু হচ্ছে হারামাইন ট্রেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • ৩৯৪ বার পড়া হয়েছে

কামরুজ্জামান (শাওন  ) : পবিত্র মক্কা ও মদিনায় যাতায়াতে উচ্চগতি সম্পন্ন হারামাইন ট্রেন পুনরায় চলাচল শুরু করতে যাচ্ছে। আগামী ৩১ মার্চ চলাচল শুরু করবে বলে জানিয়েছে সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গেজেট।

মঙ্গলবার (১৫ মার্চ) থেকে ওয়েবসাইট থেকে ট্রেনের টিটিক ‍ও বুকিং সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন হাইস্পিড ট্রেন অব হারামাইন-এর উপ-পরিচালক প্রকৌশলি রায়ান আল হারবি।

উচ্চগতি সম্পন্ন ট্রেনে করে মক্কা, মদিনা, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর ও রাবিগের কিং আবদুল্লাহ অর্থনৈতিক অঞ্চলে যাতায়াত করা যাবে। হজ ও ওমরাহ যাত্রী এবং অতিথিদের আনা-নেওয়ার জন্য বিশ্বমানের সুবিধা নিশ্চিত করতে ট্রেনটি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়।

আসন্ন হজের সময় হাজিদের সেবা দিতে অন্তর্ভূক্তিমূলক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলি রায়ান আল হারবি। করোনা মহামারিরোধে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীর সুরক্ষায় সব ধরনের স্বাস্থ্যবিধি ও সতর্কমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে।

করোনা মহামারির সুযোগে ট্রেন কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও স্টেশন উন্নত করাসহ অন্যান্য কাজ শেষ করা হয়েছে। প্রতি ঘণ্টাায় ট্রেনটি তিন শ কিলোমিটার দ্রুততার সঙ্গে চলতে পারে।

২০১৯ সালের ডিসেম্বরে হারামাইন ট্রেন চলাচল শুরু হয়। এরপর জেদ্দার এক স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আড়াই মাস পর্যন্ত তা বন্ধ থাকে। এরপর করোনা মাহমারি সংক্রমণরোধে গত বছরের মার্চ থেকে পুনরায় এর চলাচল স্থগিত হয়।

পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার মধ্যে মানুষের যাতায়াতের চাহিদা বাড়তে থাকলে দীর্ঘ এক বছর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। পবিত্র দুই নগরীর মধ্যে সপ্তাহের পাঁচ দিন চলবে। এবং প্রতিদিন ১২ বার আসা-যাওয়া করবে। প্রতি ট্রেনে চার শয়ের বেশি যাত্রী সেবা করতে গ্রহণ করতে পারে।

সূত্র : সৌদি গেজেট

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

সৌদি আরবে হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াতে ফের চালু হচ্ছে হারামাইন ট্রেন

আপডেট সময় : ১২:২৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১