নারায়ণগঞ্জ ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

৩টি প্রতিষ্ঠানে ২০ লাখ টাকা জরিমানাসহ ৬ জনের কারাদন্ড দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ৪২০ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসান ফুড প্রোডাক্টস, এস আলম খান কজুমার এন্ড বেভারেজ প্রোডাক্টস ও এসএস ফুড প্রোডাক্টস নামে ৩টি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১১এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বানিয়াদী ও পোনাব এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। এ সময় একই সঙ্গে প্রতিষ্ঠানের ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন তিনি।

দন্ডপ্রাপ্তরা হলেন- মুরসালিন, ফারুক হোসেন, রিপন, রাকিবুল, সাজিদুল ইসলাম ও ইমন।

র‌্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, রূপগঞ্জ উপজেলার বানিয়াদী ও পোনাব এলাকায় হাসান ফুড প্রোডাক্টস, এস আলম খান কজুমার এন্ড বেভারেজ প্রোডাক্টস লিমিটেড ও এসএস ফুড প্রোডাক্টস নামে তিনটি প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদন বিহীন নকল ট্রপিকো লিচি ড্রিংকস, ম্যাজিক স্ট্রবেরি জেলি, গ্রিন বিস্কুট, টনি অরেঞ্জ ড্রিংকস, মায়া লিচি ড্রিংকস, প্রাণ লিচি ফ্লেভার, ম্যাজিক লিচি, ডক্টরস ফ্রুটু, দারুচিনি সস, দারুচিনি সরিষার তেল উৎপাদন করে বাজারজাত করছে। এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে এস আলম খান কজুমার এন্ড বেভারেজ প্রোডাক্টস লিমিটেড ও এসএস ফুড প্রোডাক্টস নামে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয় বলেও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

৩টি প্রতিষ্ঠানে ২০ লাখ টাকা জরিমানাসহ ৬ জনের কারাদন্ড দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ০৬:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯