নারায়ণগঞ্জ ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া

সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে মো. জাহিদ হাসান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে সংশোধনের লক্ষ্যে তার হাতে একটি পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের মেনীখালী ব্রিজের নিচে মাদক উদ্ধার ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় জাহিদ হাসানকে আটক করা হয়।

আটক জাহিদ হাসান নারায়ণগঞ্জের বন্দর থানার পুরাতন বন্দর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল বাতেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

পরে আটক জাহিদ হাসানকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ সময় মাদক থেকে দূরে থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাকে উৎসাহিত করার পাশাপাশি সংশোধনের উদ্দেশ্যে একটি পবিত্র কুরআন শরীফ প্রদান করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সচেতনতা ও সংশোধনমূলক উদ্যোগও নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে

সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান

আপডেট সময় : ১০:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬