সোনারগাঁও প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে রাসেল গ্রুপ ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ বলেন, আধিপত্য বিস্তার করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহলে আছে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক নির্মূলে পুলিশ সুপারের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ বদ্ধপরিকর।
প্রতিনিধির নাম 











