সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ‘আন্ডা রফিক’ আতঙ্ক: প্রকাশ্যে এসে ফের উধাও, দেশ ছাড়ার গুঞ্জনে উত্তাল জনপদ! বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ফতুল্লায় দুর্ধর্ষ অপরাধী রাজ্জাক ও তার ছেলে গুলি সহ গ্রেপ্তার লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড নারায়ণগঞ্জের ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে ৭ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে অবৈধ চিংড়ি রেণু জব্দ বন্দর উপজেলার মদনপুরে দুই ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড আমলাপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারি ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা সহ ভবিষ্যতে যাতে এই ধরনের কর্মকাণ্ড না করা হয় সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) পরিচালিত এ অভিযানে “পপুলার মেডিকেল সার্ভিসেস” এবং “মিতু ক্লিনিক”-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, অতিরিক্ত মূল্যে সেবা গ্রহণ, পর্যাপ্ত ডাক্তার ও টেকনিশিয়ানের অভাবসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এসব অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপর্যুক্ত মোবাইল কোর্ট অভিযানে সার্বিক সহযোগিতা করেন পুলিশ ও র‍্যাব সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান শেষে এ সময় তরিকুল ইসলাম বলেন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির স্যারের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ‘আন্ডা রফিক’ আতঙ্ক: প্রকাশ্যে এসে ফের উধাও, দেশ ছাড়ার গুঞ্জনে উত্তাল জনপদ!

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

আপডেট সময় : ০৫:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬