সিদ্ধিরগঞ্জে বিদুৎের লাইন কেটে দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে । আজ রবিবার (২৯’মার্চ ) দুপুর ১ টার দিকে মিতালি মার্কেটের দোকানদার, ব্যবসায়ীও কারখানা মালিকরা সাইনবোর্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন।
মিতালী মার্কেট ব্যবসায়ীরা জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় অবস্থিত এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ পাইকারী মার্কেট মিতালী মার্কেট ( নির্মাণাধীন) এর বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য ডিপিডিসি কর্তৃক সকাল ১০ টার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরবর্তীতে মার্কেটের ক্ষুদ্র দোকানদার, ব্যবসায়ীও কারখানা মালিকরা বিদ্যুৎের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জে থানার ওসি আব্দুল বারিকসহ পুলিশের ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসে তাদের সাথে কথা বলেন। সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করবেন বলে, ব্যবসায়ীদের আস্বস্থ করলে তারা অবোরোধ তুলে নেন।
ব্যবসায়ীদের দাবী বর্তমান যারা মার্কেট কমিটি নেতা দাবী করের, তারা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর বৈষম্য বিরোধী বহু মামলার আসামী, এবং অনেকে বহিরাগত সন্ত্রাসী যাদের মার্কেটে কোনো সদস্য পদ নেই। মার্কেট সমিতি ২০১৮ সালের ৩রা মার্চ এর নির্বাচনের পর এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। তারা কিভাবে কমিটি করেছে সেটা আমাদের কারো জানা নাই।
মার্কেটের দোকান মালিক ও সদস্যরা জানান, নারায়ণগঞ্জ শ্রম অধিদপ্তরের পরিচালক আওয়ামী দোষর গোপালগঞ্জের আফিফা ও ইয়াছমিন আক্তার নামক আরেক সহকারী পরিচালককে বিশাল অংকের অর্থের মাধ্যমে এই কমিটি করা হয়েছে। তারা এখন মার্কেট’র বিদ্যুৎের টাকা আত্মসাত করছে, এবং বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের জিম্মি করে কোটি কোটি টাকা লুটপাট করছে। তাই বাধ্য হয়ে আমরা জামান-কলার ফারুক, মিটার মামুন গংদের বিরুদ্ধে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছি।
আমরা এই বৈষম্য বিরোধী মামলার আসামী, আওয়ামী দোসর ও মার্কেট এর সদস্য না এমন দুষ্ট চক্রদের মূল হোতা জামান, কলার ফারুক, বিদ্যুৎ চোর মিটার মামুন গংদের মার্কেটে অবাঞ্ছিত ঘোষণা করছি। এবং অবাধ গ্রহন যোগ্য, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি কমিটি গঠনের জোর দাবী জানাচ্ছি। অন্যথায় আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।
ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা-সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ নেতৃবৃন্দরা জানান প্রশাসনের নিকট আমাদের অনুরোধ উনারা যেন এই সমস্ত আওয়ামী দোসর, বৈষম্য বিরোধী মামলার এজাহার নামীয় আসামি কলার ফারুক, জামান, কানা সিরাজ, মীর হোসেন বেপারী গংদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনা প্রয়োজন।
ব্যবসায়ী হাসান আল মামুন বলেন, মিতালি মার্কেটটি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ পাইকারী মার্কেট। এখানে ৬ হাজারের বেশি দোকান ও অসংখ্য ব্যবসায়ী রয়েছেন। বকেয়া বিদ্যুৎ বিলের জন্য ডিপিডিসি কর্তৃপক্ষ মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তার প্রতিবাদে ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
এ বিষয়ে জানতে বর্তমান কমিটির সভাপতি জামান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তার মোঠো ফোনে একাধিকরা ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক বলেন, আমি গ্রামের বাড়িতে আছি। মার্বেট বিষয়ে কিছু অবগত নই।
কমিটির কর্যকরী সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, মার্কেটের দোকানদার ও ব্যবসায়ীরা বিদ্যুৎ বিল দিচ্ছেনা। ফলে বিল বকেয়া থাকায় ডিপিডিসি কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা বিল না দিয়ে আন্দোল করছে আমাদের প্রতিপক্ষ মহলের ইন্দনে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। মার্কেটে দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা মহাসড়ক ছেড়ে চলে যান।
স্টাফ রিপোর্টার : 












