শুক্রবার (১৩ মার্চ) দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ইংরেজি দৈনিক কান্ট্রি টু ডে পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি রফিকুল ইসলাম রানা’র পিতা মরহুম অবসর প্রাপ্ত স্কুলশিক্ষক হাজী মো. বোরহানউদ্দিন মোল্লার ২০ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বাদ জুমা মসজিদে বিশেষ মুনাজাত করা হয়। সন্ধ্যায় সামাজিক মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সাংবাদিক রফিকুল ইসলাম রানা ও তার ছোট ভাই সেন্ট্রাল হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। মরহুম হাজী বোরহানউদ্দিন মোল্লা ২০০৬ সনের ১৩ মার্চ অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর ২ পুত্র, ২ কন্যা, স্ত্রী ও নাতি নাত্নি রয়েছেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোওয়া কামনা করা হয়েছে।
মুহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক: 








