সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় গত ১ মার্চ সামাজিক ইফতার বন্ধে পুলিশ পাঠানোর অভিযোগ বিএনপি নেতা নেতার বিরুদ্ধে শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বানোয়াট দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আলহাজ¦ আব্দুল্লাহ আল মামুন।
প্রকাশিত সংবাদ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, ইফতার মাহফিল বন্ধের বিষয়ে আমি অবগত নই। তাছাড়া যথাসময়ে নির্ধারিত স্থানে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
প্রকৃত সত্য হলো হীরাঝিল সমাজ কল্যাণ সমিতি নামে একটি ভুয়া সংগঠনের উদ্যোদে ইউসুফ রশিদ আওয়ামী লীগের দোসর জুলাই আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা করা হত্যা মামলার আসামি মফিজ উদ্দিন মজু ও মোক্তার হোসেনগংদের নিয়ে ১ মার্চ ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার পার্টির আড়ালে আওয়ামী লীগের দোসরদের মিলন মেলা হচ্ছে বিধায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
বিষয়টি জানতে পেরে কোন ধরণের অপ্রিতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ সরেজমিনে এসে পরিদর্শন করে। তবে পুলিশ মাহফিল বন্দ করতে নিষেধ করেননি। পুলিশ আশাকে কেন্দ্র করে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় ও আমার সুনাম ক্ষুন্ন করতে ইউসুফ রশিদগং গণমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য নিতে আমার নাম উল্লেখ করে অপপ্রচার চালায়। তাই আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রতিনিধির নাম 







