নারায়ণগঞ্জ ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

আড়াইহাজারে ৬২ কেজি গাঁজাসহ ৭ শীর্ষ মাদক বিক্রেতা গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযানে নারীসহ ৭ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর সদস্যরা। এ ঘটনায় ব্যার -১১ এর নায়েব সুবেদার মনজু মিয়া ও নায়েব সুবেদার আফজাল হোসেন বাদী হয়ে থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে।

শনিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিশনন্দি ফেরিঘাট এলাকায় তাদের গ্রেপ্তার করে। এসময় তার কাছে ৬২ কেজি গাঁজা, মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার, নগদ ৭ হাজার ২শ’ ১৫ টাকা জব্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকার মহসিন (৩০), মনোয়ারা বেগম (৫০), পপি আক্তার (২৩), নাসির নগর এলাকার ফুলমিয়া (৪০), নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকার দেলোর হোসেন (২০), কুমিল্লা জেলার কোতয়ালী থানার আব্দুর রহমান (২৫) ও তৌফিক হাসান।পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার বারো লাখ ৪০হাজার টাকা।

র‌্যাবের সূত্র জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে বিভিন্ন পরিবহনে করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

আড়াইহাজারে ৬২ কেজি গাঁজাসহ ৭ শীর্ষ মাদক বিক্রেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২