নারায়ণগঞ্জ ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চানমারীর ডিস লাইন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি বন্দরে বিশ্বনবী (সা.) মাদরাসার এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে বন্দরের দুইটি ইটভাটাকে জরিমানা নারায়ণগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে ১টি পাইপ গান ও ১টি কার্টুজের খোসাসহ যুবক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

আড়াইহাজারে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি বিক্রি, নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজাওে একাধিক স্থানে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত ১৭ নভেম্বর অভিযোগটি দিলেও মঙ্গলবার পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী নয়াপাড়া গ্রামের অধিকাংশ ফসলি জমি ড্রেজারের কবলে পরে নষ্ট হয়ে যাচ্ছে। ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে মাটি খনন করার কারনে চারপাশের মাটি দেবে ভেঙ্গে পড়ছে। মাটি পরিবহনের জন্য মাইলের পর মাইল পাইপ সংযোগ দিয়ে চলছে পুকুর কিংবা অন্য ফসলি জমি ভরাটের কাজ।

অবৈধ ড্রেজিংয়ের কারণে ৫০/৬০ ফুট গভীর থেকে মাটি ও বালি উত্তেলনের কারণে আশ-পাশের তিন ফসলের জমিগুলো ডোবায় পরিণত হচ্ছে। তাছাড়া দুই সেচ পাম্পে প্রায় ২/৩ বিঘা জমিতে ইরি ধান চাষ হতো কিন্তু বর্তমানে তা আর সম্ভব হয় নয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ড্রেজার দিয়ে ফসলী জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। গ্রামের নিরিহ মানুষ কয়েক দফায় বাঁধা দেওয়ার পরও তারা নিয়মিত ভাবে বালু উত্তোলন করে যাচ্ছে এবং পাশের জমির লোকেদের নানারকম হুমকি প্রদর্শন করছে।

গ্রামবাসী জানান, এমন ভাবে চলতে থাকলে এলাকার নির্মানাধীন ঘরবাড়ি ও বিলীন হবার পথে। তাই কর্তৃপর্ক্ষের কাছে জোর দাবি এই গ্রামের কৃষকদের ড্রেজার সরিয়ে তাদের ফসলি জমিতে ফসল চাষের সুযোগ করে দেওয়া।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, নিজের কিংবা পরের জমির মাটি বিক্রি করার কোন নিয়ম নেই। অভিযোগ পেয়েছি। আমরা ব্যবস্থা নিব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চানমারীর ডিস লাইন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আড়াইহাজারে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি বিক্রি, নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ

আপডেট সময় : ০২:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২