নারায়ণগঞ্জ ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

কালাপাহাড়িয়ায় যাত্রামঞ্চে প্রতিপক্ষের হাতে একজন নিহত হওয়ার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুর্গম এলাকা কালাপাহাড়িয়ায় বুধবার দিবাগত রাতে এক যাত্রামঞ্চে মাইকে অতিথির নাম ঘোষণা নিয়ে সংঘর্ষে হারিজ মিয়া (৪৫) নামে একজনকে বুকে ঘুষি মেরে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত হারিজ মিয়া খালিয়ারচর এলাকার আলমাসের ছেলে ।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের খালিয়ারচর গ্রামের বাড়ির পাশের এলাকার অহিদসহ আরও কয়েকজনের তত্ত্বাবধানে রাতে ভিখারীর ছেলে নামে যাত্রাপালার আয়োজন করা হয়। তাতে আশপাশের এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন।

অনুষ্ঠান শুরুর আগে মাইকে বিশেষ অতিথি হিসেবে কালাপাহাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফাইজুল হক ডালিমের নাম ঘোষণা নিয়ে হারিজের সঙ্গে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের লোকজনের বাক-বিতন্ডার ঘটনা ঘটে।

এক পর্যায়ে স্বপনের সমর্থকেরা উত্তেজিত হয়ে হারিজ মিয়ার বুকে ঘুষি মারে। এতে হারিজ মিয়া আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম ডালিম বলেন, খালিয়ারচর এলাকাটিতে অধীকাংশই ধর্মভিরু লোকজনের বসবাস। অন্যান্য এলাকায় ধারাবাহিকভাবে যাত্রানুষ্ঠান হলেও ওই এলাকায় এ আয়োজনে স্থানীয়দের বাঁধা ছিল। আগে থেকেই সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছিল।এর ফলে আড়াইহাজার থানার পুলিশ সংশ্লিষ্টদের অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে বলেছিলেন। কিন্তু তাতে তারা কর্ণপাত করেনি। ব্যাপকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার সময় আমি শেরপুরে ছিলাম। আমাকে জানানো হয়েছে যে, হারিজ মিয়াকে হত্যা করা হয়েছে। ঘটনার সময়কার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবী করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও একই এলাকায় নাটকের আয়োজনে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এক পক্ষ দাবী করছেন এটি হত্যাকান্ড, অপর পক্ষের দাবী এটি ষ্ট্রোক জনিত মৃত্যু। তবে, ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

কালাপাহাড়িয়ায় যাত্রামঞ্চে প্রতিপক্ষের হাতে একজন নিহত হওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৭:২৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২