নারায়ণগঞ্জ ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ

দুইবার চেয়ারম্যান হওয়া ব্যক্তিকে আবার মনোনয়ন নয়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ৩১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একই ব্যক্তিকে বারবার দলীয় মনোনয়ন দেওয়ার পক্ষে নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমনকি যারা টানা দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদেরকেও মনোনয়ন দেবে না দলটি। তাদের পরিবর্তে নতুন নেতাদের সুযোগ দিতে চায় আওয়ামী লীগ।

তবে ক্ষেত্র বিশেষে ভিন্নতা রয়েছে। বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকাগুলোতে একের অধিকবার নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে বড় কোনো ধরনের অভিযোগ না থাকলে তাকে আবারও মনোনয়ন দেওয়া হবে।

বৃহস্পতিবার দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এমন নীতির ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় রাজশাহী বিভাগের ১১২টি এবং রংপুর বিভাগের ৮৪টি ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এক্ষেত্রে যাদের বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ রয়েছে তাদের মনোনয়নের বিবেচনায় নেওয়া হয়নি। এমনকি বর্তমানে যারা চেয়ারম্যান পদে আছেন তাদের মধ্যে অনেককেই মনোনয়ন দেওয়া হয়নি।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে নাম না প্রকাশ করার শর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য গণমাধ্যমকে বলেন, দলে আরও অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাদের সুযোগ দিতে চান।

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই সদস্য গণমাধ্যমকে বলেন, অনেক ইউনিয়নে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জের মতো বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকাগুলোতে যারা একাধিক বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের আবারও মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে বর্তমানে চেয়ারম্যান পদে থাকা অনেককেই মনোনয়ন দেওয়া হয়নি বলে জানিয়েছেন সভায় উপস্থিত থাকা কেন্দ্রীয় এক নেতা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

দুইবার চেয়ারম্যান হওয়া ব্যক্তিকে আবার মনোনয়ন নয়

আপডেট সময় : ০৯:২৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১