নারায়ণগঞ্জ ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

ফরিদপুরে ইউপি নির্বাচনে ধানের শীষ প্রার্থীর বিজয় 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • ৩০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :  ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আরিফ হোসেন (আরিফ মাস্টার) ধানের শীষ প্রতীক নিয়ে ৫০৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জাহিদুর রহমান জাহিদের স্ত্রী রাবেয়া বেগম ৪৮৬০ ভোট পান। ১৯ হাজার ৩ শত কয়েক ভোটারের এলাকা গেরদা ইউনিয়নটি শিক্ষা, কৃষিতে সমৃদ্ধ। বিএনপি মনোনীত প্রার্থী যিনি বিজয়ী হয়েছেন তার পিতা মরহুম আলহাজ্ব আব্দুল খালেক মিয়া ওই ইউনিয়নের একাধিকবার চেয়ারম্যান ছিলেন। সেখানে আব্দুল খালেক ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, পোস্ট অফিস, বাজার ও মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে ফরিদপুরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিলো তুমুল। তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

ফরিদপুরে ইউপি নির্বাচনে ধানের শীষ প্রার্থীর বিজয় 

আপডেট সময় : ০৬:২৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১