নারায়ণগঞ্জ ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

সিদ্ধিরগঞ্জে সরকারি জমি নিয়ে কামড়া-কামড়ি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে সরকারি জায়াগা দখল করে গড়ে তুলা দোকান পাট ভাঙচুর। এক দখলদারকে তাড়িয়ে আরেকজন দখল নিতে ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের। গতকাল শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।

জানা গেছে, নাসিক ৩ নং ওয়ার্ডের মুক্তিনগর টায়ার মার্কেট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল করে পাকা দোকান পাট গড়ে তুলে কমপক্ষে ৩০ বছর ধরে ভাড়া বাণিজ্য করে আসছেন ফেরদৌস নামে এক ব্যক্তি। জায়গাটি নূরুল ইসলামের বাড়ির সামনে। দোকানপাটের কারণে চলাচলের অসুবিধা হওয়ায় দীর্ঘদিন ধরে নরুল ইসলাম এই সরকারি জমি দখল মুক্তকরতে নারায়ণগঞ্জ সওজ কর্তৃপক্ষ ও থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার পায়নি। সম্প্রতি নিজেই এলাকার ভাড়াটিয়া লোকদিয়ে গত শুক্রবার সকালে অবৈধভাবে গড়ে তুলা ফেরদৌসের দোকানপাট ভাঙচুর করে।

এ ঘটনায় দখলদারের পক্ষে রাজিয়া সুলতানা বাদী হয়ে নূরুল ইসলাম, সাইফুল ইসলাম, জুলহাস উদ্দিন লিটন, শরীফ ও সেলিমের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতি থানার উপপরিদর্শক কাজল চন্দ্র মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে দখলদার ফেরদৌস সরকারি জমিতে দোকানপাটা নির্মাণের সত্যতা স্বীকার করে বলেন, অন্তত ৩০ বছর ধরে আমি এই জায়গায় দোকানপাট নির্মাণ করে ভোগদখল করে আসছি। সরকারের প্রয়োজনে যেকোন সময় সরকার দোকান উচ্ছেদ করলে আমার কোন আপত্তি নেই। তবে সন্ত্রাসী কায়দায় নূরুল ইসলাম ভাড়াটিয়া লোক দিয়ে দোকানপাট ভাঙচুর লুটপাট করেছে। সে আমাকে তাড়িয়ে এই জায়গা দখল নিতে হামলা ভাঙচুর করেছে।

অভিযুক্ত নূরুল ইসলাম দোকান ভাঙচুরের কথা স্বীকার করে বলেন, আমার বাড়ির সামনে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করায় চলাচলের অসুবিধা হচ্ছে। আমি নারায়ণগঞ্জ সওজ কর্তৃপক্ষ ও থানায় লিখিত অভিযোগ করি জমি দখলমুক্ত করতে। পুলিশ একাধিকবার তদন্ত করেছে। সওজ কর্তপক্ষ দখলকারিকে নোটিশ দিয়েছে। কিন্তু ফেরদৌস প্রভাবখাটিয়ে সরকারি জমিতে দোকান নির্মাণ করে মোটা অংকের অগ্রিম ও মাসিক ভাড়ায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

নারায়ণগঞ্জ সওজের উপ বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত জানান, সরকারি জমিতে কোন স্থাপনা থাকতে পারবেনা। তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নিব। যেহেতেু সরকারি জমি তাই থানার ওসিকে বলে দিব তদন্ত করে ব্যবস্থা নিতে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিব।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী

সিদ্ধিরগঞ্জে সরকারি জমি নিয়ে কামড়া-কামড়ি

আপডেট সময় : ১২:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১